
মেট্রোরেলে ভ্রমণকালে শেওড়াপাড়া স্টেশনের অদূরে স্ট্রোক করে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমান। গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নাকিবুর রহমান।
নাকিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, যাত্রাপথে শারীরিক অসুস্থতা অনুভব করায় তার বাবা অন্য যাত্রীদের কাছে বসার জন্য জায়গা অনুরোধ করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত কেউ তাকে বসার সুযোগ দেননি। এরপর দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি স্ট্রোক করে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে উনি শারীরিক অসুস্থ অনুভব করায় আশপাশের লোকজনের কাছে বসতে চেয়েছিলেন। মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু। আপনি আজকে যাকে ইগনোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্য কারও বাবা। চলাফেরা করার সময় আমাদের আশপাশের মানুষদের কমফোর্ট থাকার বিষয়টা খেয়াল করাই উত্তম।
বাবার অকাল প্রয়াণে শোকসন্তপ্ত ছেলে লিখেছেন, আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দিয়েছেন।
তবে সন্তান হিসেবে এই কষ্ট মেনে নেওয়া কঠিন। কিন্তু সন্তান হিসেবে এইটুকু মেনে নেওয়াটা কষ্টকর।
তিনি এই ঘটনার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ বা অন্য কাউকে দায়ী করে অযৌক্তিক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অনুগ্রহ করে কেউ মেট্রোরেল যাতায়াতসংক্রান্ত উচিত-অনুচিত কথাবার্তা বা ঘটনা তুলে এনে কাউকে দোষারোপ স্বরূপ মন্তব্য করবেন না।
পাশাপাশি বয়স্ক ও সিনিয়র নাগরিকদের চলাফেরায় বন্ধুসুলভ আচরণ করার অনুরোধ রেখেছেন তিনি। বয়স্ক ও সিনিয়র নাগরিকদের সঙ্গে সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে শুধু এইটুকুই বলব, চলতে-ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন।
বর্তমানে অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি এই ঘটনাটি নিয়ে জনমনে আলোচনার সৃষ্টি হয়েছে। সংগৃহীত অন্যান্য আলোচিত তথ্যাবলি নিচে দেওয়া হলো
দৈনিক সুনামগঞ্জ সংবাদ | Dainik Sunamganj Sangbad. ফোনঃ +8801738462523 ইমেইলঃ sunamganjsangbad@gmail.com
©২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | Presented by ITFaire