০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্কের মধ্যে ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১২:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ইশরাক বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক

গত শনিবার গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের জন্ম দেন ইশরাক হোসেন। তাঁর নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তিনি কয়েকজনকে ধরার নির্দেশ দিচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে দৌড়াতে দেখা যায়। ভিডিওর একটি অংশে একজন তরুণকে লাথি মারতেও দেখা যায়।

ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্যও রয়েছে। ওই অভিযানে প্রতিমন্ত্রীর ব্যক্তিগতভাবে নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও উপস্থিত ছিলেন। ব্যক্তিগত দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল। ভিডিওর কিছু অংশে ইশরাকের হাতে থাকা পিস্তল অস্পষ্ট করা হলেও অন্য অংশে সেটি স্পষ্ট দেখা যায়। তবে গুলি করার হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পদত্যাগের নির্দেশ নিয়ে গুঞ্জন, পরে প্রতিমন্ত্রীর বক্তব্য

মাদকবিরোধী অভিযানের ঘটনার পর রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় বিষয়টিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেন ইশরাক।

গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় তিনি বলেন, বিষয়টি গুজব হিসেবে বিবেচনা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছেন। দল থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর কিছুক্ষণ পর ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠান। ‘গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগসংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তিনি সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের তথ্য প্রচার করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাতের পোস্টে নতুন বার্তা

রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যের প্রতি পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ দেওয়া হলে তা কার্যকর করার বিষয়টি প্রথাগতভাবে বাধ্যতামূলক। এ-সংক্রান্ত তথ্য তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তাঁর নিজের ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।

এরপর আজ সোমবার সকালে দেওয়া পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক হোসেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্কের মধ্যে ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

আপডেট সময়ঃ ১২:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬