১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পূজার ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে।

পূজার ছুটিতে রাঙামাটির পর্যটন এলাকাসহ বিভিন্ন জায়গায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে। হ্রদ-তীরের রাঙাদ্বীপ রিসোর্টের সবুজ টিনের চালা, ফুরমোন রিসোর্টের লাল টিনের চালা এবং ওয়েলউড রিসোর্টে এখন পর্যটকদের কোলাহল। হাউসবোট ও ইঞ্জিনচালিত নৌকায় চড়ে হ্রদ ঘুরে দেখছেন তাঁরা, পথে থামছেন সুবলং ঝরনায়, সেখানে পাথুরে ঢাল বেয়ে নামা জলধারায় মেতে উঠছেন অনেকে। পর্যটনের ঝুলন্ত সেতু আর ডিয়ার পার্কেও ভিড় চোখে পড়ার মতো, ডিয়ার পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি আনারস খাওয়ার আনন্দ যোগ করছে বাড়তি আমেজ। ছুটির আমেজে মুখর হ্রদ ও এর আশপাশের দর্শনীয় স্থানগুলো।

কাপ্তাই হ্রদের পানে পাহাড়ের সবুজের মধ্যে ছড়িয়ে থাকা ছোট ছোট রিসোর্ট, যেখানে প্রকৃতির নৈসর্গিক পরিবেশে অবকাশযাপনের পাশাপাশি নিরিবিলি রাত কাটানোর সুযোগ থাকে
সবুজ পাহাড় আর গাছপালায় ঘেরা কাপ্তাই হ্রদের শান্ত জলে নৌযানে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
পূজার ছুটিতে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতুতে পর্যটকদের উপচে পড়া ভিড়
হ্রদের বিস্তীর্ণ নীল জলে নৌযানে করে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা, শান্ত জলরাশি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে উপভোগ করছেন নৌভ্রমণের আনন্দ
পাহাড়ি ঝরনার শীতল পানিতে নেমে আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা
সবুজ পাহাড়ের পাদদেশ ঘেঁষে স্বচ্ছ জলরাশিতে নৌভ্রমণে পর্যটকেরা, চারপাশের ঘন বন আর শান্ত পরিবেশে উপভোগ করছেন অবকাশের আনন্দ
ঝিরিঝিরি ঝরনার স্রোতে ঢেউ তুলে এক তরুণ যেন পাথুরে ঢালে সার্ফিং করছেন, আর নৌকায় বসে মুগ্ধ চোখে সেই দৃশ্য দেখছেন একদল ভ্রমণপিপাসু মানুষ
কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ জলে ভেসে চলেছে দোতলা হাউসবোট, ছাদ ও পাটাতনে বসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছেন পর্যটকেরা। দূরের কুয়াশা-মোড়া পাহাড় আর জলের বুকে এই যাত্রা হ্রদভ্রমণের অন্যতম আকর্ষণ
সবুজ পাহাড় আর হ্রদের জলের পটভূমিতে মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত একদল নারী পর্যটক। পূজার ছুটিতে কাপ্তাই ভ্রমণের মুহূর্তগুলো এভাবেই স্মৃতির ফ্রেমে বন্দী করে রাখছেন তাঁরা
সবুজ পাহাড়ের কোলে হ্রদের তীরে লাল টিনের চালার কটেজ আর জলের ওপর বিস্তৃত কাঠের সেতু নিয়ে দাঁড়িয়ে আছে ফুরমোন রিসোর্ট। শান্ত জলে ভেসে চলা নৌকা আর নীরব প্রকৃতি এ জায়গাকে করে তুলেছে ভ্রমণপিপাসুদের পছন্দের ঠিকানা
রঙিন কাঠের নৌকায় বসে গল্প-আড্ডায় মেতে হ্রদের বুকে ভেসে চলেছেন পর্যটকেরা, বিকেলের নরম আলোয় ভ্রমণের আমেজ আরও জমে উঠেছে
হ্রদের বিস্তীর্ণ জলে জেগে থাকা সবুজ দ্বীপের পাশ দিয়ে পর্যটকবাহী নৌকা ভেসে চলেছে, দূরে নীল পাহাড়ের সারি
ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

পূজার ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়

আপডেট সময়ঃ ০৯:০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬