০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কোয়ার্টারে গাঁজাসেবন: তিন যুবকের ৬০ দিনের কারাদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : ১১:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৫৮ সময় দৃশ্য

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের সরকারি কোয়ার্টারের ভেতরে গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন—তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের সূর্য্যরগাঁও গ্রামের সত্য রঞ্জন দাসের ছেলে চয়ন দাস, ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জুবায়ের এবং একই গ্রামের ফয়সল মিয়ার ছেলে বাবু।

সোমবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদরের সরকারি কোয়ার্টারের ভেতরে বসে গাঁজা সেবন করছিলেন তারা। খবর পেয়ে আনসার ও ভিডিপির তাহিরপুর উপজেলার টিআই মো. হাসিবুল তারেকের নেতৃত্বে একদল সদস্য অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে কয়েক পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

পরে আলামতসহ আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করে প্রত্যেককে নগদ অর্থদণ্ড ও ৬০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। মঙ্গলবার দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কোয়ার্টারে গাঁজাসেবন: তিন যুবকের ৬০ দিনের কারাদণ্ড

আপডেটের সময় : ১১:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫