০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই: কৃষি উপদেষ্টা

কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এ বছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। এ বছর আল্লাহ দিলে ভালো উৎপাদন হয়েছে।পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে। সরকার ইতোমধ্যে ধান, চাল ও গমের ন্যায্যমূল্য নির্ধারণ করেছে। ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা।”

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় আয়োজিত বোরো ধান কর্তন উৎসব ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তুলে জানান, এখনো নামমাত্র ধান কাটা শুরু হয়েছে। সামনে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকরা ধান কাটার সময় নিয়ে শঙ্কায় রয়েছেন। এই প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বলেন, “যদি কৃষকরা শঙ্কিত থাকেন, তবে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রকৌশলীরাও সমানভাবে শঙ্কিত থাকবেন। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গেই দেখছে।”

তিনি আরও বলেন, “যদি ধান বিক্রিতে কোনো সিন্ডিকেট কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, তাহলে তা আমাদের জানাতে হবে। আমরা ব্যবস্থা নেবো, সব সোজা করে দেবো।”

কৃষি উপদেষ্টা বলেন,মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। “এইবার সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী উপকৃত না হতে পারে।

ধান কর্তন উৎসবে এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই: কৃষি উপদেষ্টা

আপডেটের সময় : ০৭:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫