০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : ১১:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৯ সময় দৃশ্য

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জগন্নাথপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। গুরুতর আহত ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর ও জগদীশপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাদিপুর গ্রামের প্রাইভেটকার চালক লিকছন মিয়া ও জগদীশপুর গ্রামের অটোরিকশা চালক চান মিয়ার মধ্যে গাড়ির ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সকালে উভয় গ্রামের মুরুব্বীরা সালিশ বৈঠকে বসেন। বৈঠক চলাকালে দুই গ্রামের তরুণদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সাদিপুরের লোকজন বৈঠক থেকে চলে যান।

দুপুর ২টার দিকে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন, যা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এতে দুই গ্রামের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রুমান আহমেদ (২২), সোহাগ মিয়া (১৪), গফফার হোসেন (২৫), ইমন মিয়া (২২), দুদু হোসেন (৪০), মাহফুজ আহমেদ (২৫) সহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, আহতদের মধ্যে ৯ জনকে সিলেটে পাঠানো হয়েছে, যাদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০

আপডেটের সময় : ১১:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫