০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম (৪২) নামে ওই সাজাপ্রাপ্ত ডাকাতকে আটক করা হয়। তিনি জগন্নাথপুর থানাধীন ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা।
অভিযানটি পরিচালনা করেন জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন। তার সাথে ছিলেন এসআই দিপংকর হালদার, এসআই রফিজুল মিয়া, এএসআই ভানু লাল রায়, এএসআই আলী আকবর এবং সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে জিআর-২০৭/১৩ এবং দায়রা-১০৬০/১৬ নম্বর মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

আপডেটের সময় : ০৮:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫