১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে পুলিশের অভিযানে অবৈধ বালুবাহী ২ নৌকা জব্দ, আটক ৪

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন — বিশ্বম্ভরপুর থানার ফুলভরি গ্রামের মো. আক্তার হোসেন (৩২), কাটাখালী গ্রামের নূর আলম (২৪), ফুলভরি গ্রামের তোফায়েল আহমদ (২৪) এবং তার ভাই মূসা মিয়া (২০)।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার ইউনিয়নের রক্তি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এসআই মাসুদ রানা, সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

অভিযানকালে গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রায় ১,৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি দুটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জামালগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জামালগঞ্জে পুলিশের অভিযানে অবৈধ বালুবাহী ২ নৌকা জব্দ, আটক ৪

আপডেটের সময় : ১২:২১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫