০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন: পাঁচ পর্যটকের ৫ দিনের কারাদণ্ড

  • ষ্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : ১২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২৯৪ সময় দৃশ্য

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ পর্যটককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর বাজারের পাশের একটি হাউসবোটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকেই ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ।

ইউএনও উজ্জ্বল রায় গণমাধ্যমকে জানান, “আমরা খবর পাই মধ্যনগর বাজারের কাছে একটি হাউসবোটে কয়েকজন তরুণ গাঁজা সেবন করে উচ্চস্বরে কথা বলাসহ উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। এরা প্রত্যেকেই শিক্ষার্থী এবং তারা নিজেদের কর্মকাণ্ডে অনুতপ্ত বলেও জানান।”

তিনি আরও বলেন, “হাওরে ভ্রমণে এসে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন: পাঁচ পর্যটকের ৫ দিনের কারাদণ্ড

আপডেটের সময় : ১২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫