০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে পুলিশ সদস্যকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল-আমিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল ২টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি আব্দুল শহিদ এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী ফখরুল ইসলাম জয় ও শাহ আলম।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ধান লুটের একটি ঘটনায় জুনায়েদকে পরিকল্পিতভাবে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সমাবেশে বক্তব্য রাখেন জুনায়েদের খালা সৈয়দা হেনা বেগম, ক্বারী মুহিবুল হক, ডা. নজরুল ইসলাম, কাছা মিয়া, মাওলানা আব্দুল হাফিজ, মুহিবুর রহমান, আশরাফুল হক, ফারুক রশিদ চৌধুরীসহ অর্ধশতাধিক স্থানীয় ব্যক্তি।

উল্লেখ্য, গত ১৪ মে শিমুলবাক গ্রামের একটি ধান শুকানোর খলায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের পিতা আজহার আলীর নেতৃত্বে একদল লোক যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলমের মায়ের মালিকানাধীন খলা থেকে প্রায় ২০০ মন ধান লুটের চেষ্টা করে। এ সময় প্রতিবাদ জানালে জোসনা বেগম ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়।

ঘটনার সময় আহত সৈয়দা হেনা বেগম তার ভাগ্নে পুলিশ কনস্টেবল জুনায়েদকে ফোনে অবহিত করলে তিনি শান্তিগঞ্জ থানায় খবর দেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে অভিযুক্তরা নিজেদের দায় এড়াতে জুনায়েদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। এর জেরে ২ এপ্রিল জোসনা বেগম শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে – মাসুদ মিয়া, মাওলানা মোজাহিদ, বদরুজ্জামান, কামরুজ্জামান ও বজলু মিয়াকে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিগঞ্জে পুলিশ সদস্যকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫