০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

শেখ হাসিনা। ফাইল ছবি

জুলাই-অগাস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো কোনো মামলায় বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও অভিযুক্ত করা হয়েছে। মামুন ইতোমধ্যে গ্রেফতার রয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেন। আগামী ১৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার এবং মিজানুল ইসলাম আদালতে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ পাঠ করেন। গণমাধ্যমে এই অভিযোগনামা সম্প্রচার করা হয়।

এর আগে ১২ মে তদন্ত সংস্থার কর্মকর্তারা জুলাই-অগাস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে তাকে ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত শেষ করতে ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়। এর ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর আরও দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্তদের বিচার চলছে। অভিযোগ অনুযায়ী, সরকার আন্দোলন দমন করতে দেড় হাজারের বেশি মানুষ হত্যা করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেটের সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫