০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে রক্তি নদী থেকে ২৬৪ বোতল বিদেশি মদসহ তিন চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদীতে অভিযান চালিয়ে ২৬৪ বোতল বিদেশি মদ ও একটি নৌকা জব্দ করেছে পুলিশ। একই অভিযানে তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতার তিনজন হলেন—জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. সাকিবুর রহমান (৩২), মৃত শমসের আলীর ছেলে জুনেল মিয়া (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অভিযানে সন্দেহভাজন একটি নৌকা তল্লাশি করে ২৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা। অভিযানের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে নৌপথে চোরাচালানের মাধ্যমে স্থানীয় এলাকা ও রাজধানীতে বিদেশি মদ সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে রক্তি নদী থেকে ২৬৪ বোতল বিদেশি মদসহ তিন চোরাকারবারি গ্রেফতার

আপডেটের সময় : ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫