০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাবাজারে ৫ হাজার সরকারি বই জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : ১১:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১৯১ সময় দৃশ্য

রাজধানীর বাংলাবাজারে সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান একটি অভিযান পরিচালনা করে এসব বই জব্দ করেন।

অভিযান শেষে জানানো হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক রাজধানীর কোতোয়ালি থানার বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে, এমন নির্ভরযোগ্য তথ্য এনএসআই শিক্ষা মন্ত্রণালয়কে সরবরাহ করে। সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন এবং দুইটি দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং প্রায় ৫ হাজার বই জব্দ করেন। অভিযানের সময় বাংলাবাজার বই মার্কেটের দুইটি দোকান ও একটি গোডাউনে সরকার প্রিন্টার্স, লেটার অ্যান্ড কালার লি., সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রিত মাধ্যমিক শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের প্রায় ৫ হাজার বই জব্দ করা হয়। এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, এনএসআই নিয়মিতভাবে এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুত, গাইড বই মুদ্রণ এবং সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sunamganj Sangbad

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাবাজারে ৫ হাজার সরকারি বই জব্দ

আপডেটের সময় : ১১:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫